• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:১৬:৫৭

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করেছে।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রেফতাররা হলেন সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার আব্দুল আলীর ছেলে মো. রবিউল হাসান (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. হাবিবুর (২১) এবং একই উপজেলার বায়রা এলাকার ফারুক হোসেনের ছেলে নাঈমুর হোসেন শাওন (২৭)।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বুধবার রাত ১০টা ১৫ মিনিটে সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার শাহীন ইটভাটার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে রবিউলের কাছ থেকে ১৫ পিস, হাবিবুরের কাছ থেকে ১০ পিস এবং নাঈমুরের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি মানিকগঞ্জের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০