• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:০৪:০৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:৫৪

টেকনাফের পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের পাহাড়ে রাতের আঁধারে অভিযান চালিয়ে অপহরণের শিকার নারী ও শিশু  ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়াদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৩ জন ও শিশু ২১ জন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা, তবে বাংলাদেশি নাগরিকও আছেন।

জানা যায়, সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভনের মাধ্যমে এসব লোকজনকে টেকনাফ নিয়ে আসা হয়। তারপর সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র গহীন পাহাড়ে এনে তাদের বন্দি করে রাখে। অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করা হয়।

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া নারী-পুরুষ ও শিশুদের তথ্য সংগ্রহ করার পাশাপাশি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উদ্ধারকৃতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮






পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
পূর্বশত্রুতার জেরে চা দোকানিকে কুপিয়ে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৩২:২৯

চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
চা শ্রমিকদের জীবন আটকে আছে দৈনিক ১৮৭ টাকায়
১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২৬:২৫