• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:২০:৩৯ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

ট্রাফিকের তল্লাশিতে ৭৫ লিটার মদসহ আটক ২

১৭ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪৬:১০

ট্রাফিকের তল্লাশিতে ৭৫ লিটার মদসহ আটক ২

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাফিক জোনের নিয়মিত তল্লাশিতে ৭৫ লিটার দেশীয় মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

আসামিরা হলো শ্যামল সর্দার (৬৫), সে  চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দার পাড়া ১নং ওয়ার্ডের মৃত মদন সর্দারের পুত্র; অপরজন সাইফুল ইসলাম (৩২) একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম খুমন্ডি ফুলতল ৭নং ওয়ার্ডের মৃত আহমদ মিয়ার পুত্র।

১৬ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলা শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে চট্টগ্রামমুখী একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় চোলাই মদসহ ২ জন জেলেকে আটক করেছে লোহাগাড়া ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মী গ্রেফতার

লোহাগাড়া ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার বলেন, নিয়মিত তল্লাশি চলাকালীন চট্টগ্রাম অভিমুখী একটি মাহিন্দ্রা গাড়িকে থামানোর সংকেত দিলে সাথে সাথেই গাড়ি থেকে লাফ দিয়ে ৮/১০ জন লোক পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করি। তারপর সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৭৫ লিটার দেশীয় মদ উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে তারা জানান, চকরিয়া থেকে মাছ ধরে নিজ বাড়ি পটিয়া যাচ্ছিলেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, লোহাগাড়া ট্রাফিক জোন ৭৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ২ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১