• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩৪:১৫ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড‎‎‎‎

১৩ আগস্ট ২০২৫ সকাল ১১:৩১:২৮

লালমনিরহাটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড‎‎‎‎

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক মামলায় খায়রুজ্জামান ওরফে খয়ের জামাল (৪০) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।‎‎ ১২ আগস্ট মঙ্গলবার তিনি স্বেচ্ছায় আদালতে হাজির হলে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।‎‎

সাজাপ্রাপ্ত আসামি খায়রুজ্জামান কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার মৃত তছলিম উদ্দীনের ছেলে।‎‎

আরও পড়ুন

রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই লালমনিরহাট জেলা পুলিশের দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রাষ্ট্রপক্ষ আসামির অপরাধ প্রমাণ করতে সক্ষম হন। মামলার রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।‎‎ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯





রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২
রাজধানী থেকে ককটেলসহ গ্রেফতার ২
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:২১