• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:২৭:০৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

৩ জুলাই ২০২৫ সকাল ০৯:৩৮:১০

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট শহরে বুদ্ধি ও বাক্‌প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ২ জুলাই বুধবার দুপুরে জেলা সদর থানায় মামলাটি করেন ওই তরুণীর মা।

এতে আসামি করা হয়েছে রাশেদুল হক (৩৫) নামের এক রিকশাচালককে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, ১ জুলাই মঙ্গলবার বিকেলে পুকুর পাড়ের জঙ্গলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন রাশেদুল। এ সময় গোঙানির শব্দ পেয়ে স্থানীয় কয়েকজন এগিয়ে গিয়ে রাশেদুলকে আটক করেন। পরে খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযুক্ত রাশেদুল হককে এবং ঘটনার শিকার প্রতিবন্ধী তরুণীকে মঙ্গলবার রাতে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, ঘটনার শিকার প্রতিবন্ধী মেয়েটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে মেয়েটির মায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:০৩:৫৯

আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
আজকের স্বর্ণের দাম: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৩৫:৩৫





আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
আজকের খেলা: ২৭ অক্টোবর ২০২৬
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:৩২

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১