• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩০:৫২ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

২ জুলাই ২০২৫ সকাল ১১:৪৭:৪০

ময়মনসিংহে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে প্রাক্তন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

১ জুলাই মঙ্গলবার ভোরে গুলকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের জেরে তিন মাস আগে রওশন আক্তারকে ডিভোর্স দেন ওমান প্রবাসী রাকিবুল করিম। পরে দুই মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকতেন রওশন আক্তার। ভোর পাঁচটায় সে বাসায় প্রবেশ করে রওশন আক্তারকে ছুরিকাঘাত করে হত্যা করে রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে রোজা আক্তার ভয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। পরে রাকিবুল বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে। গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন রাকিবুল করিম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:২২