• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:১১ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

নবীনগরে সাংবাদিক হত্যাকারী বাবুল ডাকাত অবশেষে গ্রেফতার

২৬ জুন ২০২৫ সকাল ০৯:১৭:৩৬

নবীনগরে সাংবাদিক হত্যাকারী বাবুল ডাকাত অবশেষে গ্রেফতার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলায় ২৫ জুন বুধবার খন্দকার শাহ আলম (৪৫) নামে এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ নিহত সাংবাদিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দায়ী টাইগার বাবুল ডাকাতকে (৪০) আটক করেছে পুলিশ। নিহত সাংবাদিক তিন কন্যা এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী সৌদী প্রবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খন্দকার শাহ আলমের ছোট ভাইয়ের স্ত্রী ও ছেলেমেয়েরা বুধবার দুপুরে চট্টগ্রামে যাওয়ার উদ্যেশ্যে গ্রামের বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে দুপুর আনুমানিক ১টার দিকে একই গ্রামের কুখ্যাত ডাকাত, একাধিক মামলার আসামি টাইগার বাবুল দিনে দুপুরেই ওদের কাছ থেকে মোবাইল ও মালামাল ডাকাতি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

খবর পেয়ে সাংবাদিক শাহ আলম ঘটনাস্থলে ছুটে আসলে, টাইগার বাবুলের সাথে শাহ আলমের ধস্তাধস্তি হয়। এসময় টাইগার বাবুল সাংবাদিক শাহ আলমের বুকে উপর্যপুরি কিল ঘুষি লাথি মারতে থাকে। এক পর্যায়ে সাংবাদিক শাহ আলম মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গ্রামের লোকজন দৌড়ে এসে টাইগার বাবুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় শিক্ষক আবু নাছিম সরকার ও কণ্ঠশিল্পী দৃষ্টিহীন রবিউল আলম জানান, সাংবাদিক শাহ আলম ‘আলম মিডিয়া’ নামে একটি ফেসবুক টিভি চালাতেন। এই টিভিতে এলাকার নানান খবরাখবর সে তুলে ধরতো। তার বাবা সঙ্গীতের প্রখ্যাত ওস্তাদ আহমেদ খন্দকার ভারতেও বেশ জনপ্রিয় ছিলেন। সেই গুণী মানুষের ছেলেকে আজ এভাবে প্রকাশ্যে মেরে ফেলা হল। আমরা এর কঠোর বিচার চাই।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডাকাত টাইগার বাবুলকে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০