• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:০৬:৫৭ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

২৩ জুন ২০২৫ সকাল ১১:২৩:৫০

দৌলতদিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নজরুল দুই মামলার আসামি ছিলেন।

২৩ জুন সোমবার সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে।

নজরুলের বড় ভাই এরশাদ বেপারী বলেন, তার ছোট ভাই দৌলতদিয়া যৌনপল্লীতে পান-সিগারেট বিক্রির দোকান করে। গতকাল নজরুল সন্ধ্যায় বাড়ি আসে এবং রাত ১০টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। এর মধ্যে রাতে কারো সঙ্গে কথা হয়নি। সকাল ৬টার দিকে শুনতে পাই বাড়ির পাশে আনুমানিক ১২০ গজ দূরে মুক্তি মহিলা সমিতির পুকুর পাড়ে নজরুলের কোপানো রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি, রাত ১২টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৩ দিনে রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫৯:২২



মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৮

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:৫৮

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু, একদিনে ৮ জনের মৃত্যু
১৪ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:৩৯




নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
নিবন্ধন পেল অনলাইন এডিটরস অ্যালায়েন্স
১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:১৮:৪১