• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৫:৪৬ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় সন্ত্রাসী শিমুল অস্ত্র ও গুলিসহ আটক

১৬ জুন ২০২৫ সকাল ১১:০১:৫৪

কুমিল্লায় সন্ত্রাসী শিমুল অস্ত্র ও গুলিসহ আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদরের রঘুপুরের কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী-র‌্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গোলাবারুদসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুল নামের এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আটক হওয়া মো. আবু  ওবায়েদ ওরফে শিমুল কুমিল্লা সদরের চাঁপাপুর কার্তিকপুরের আব্দুল ওয়াহবের ছেলে।

আজ ১৬ জুন সোমবার ভোর ৪টায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুলের কাছ থেকে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ২টি পাইপগান, ৩টি ককটেল, ৬ রাউন্ড শটগান গুলি, ১ রাউন্ড ৭.৬৫ মিমি গুলি, ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২

গোয়েন্দা তথ্য অনুযায়ী, শিমুল কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের ডান হাত হিসেবে কাজ করে। এক সময় এই রেজাউল এমপি বাহারের জন্য অস্ত্র আনার দায়িত্বে ছিল। বর্তমানে সে নিজেকে এবং শিমুলকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবুর লোক হিসেবে পরিচয় দেয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটক শিমুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৪৬তম বিসিএসে ১,৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
৪৬তম বিসিএসে ১,৪১৬ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন জারি
২৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:৩৬







ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু
২৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৯:১৯