• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩১শে আষাঢ় ১৪৩৩ রাত ১২:৩৩:৪০ (16-Jul-2026)
  • - ৩৩° সে:

পাঁচবিবি সীমান্তে দু’ হাজার পিস নেশার ইঞ্জেকশনসহ আটক ১

১ জুন ২০২৫ সকাল ০৯:০৩:৪০

পাঁচবিবি সীমান্তে দু’ হাজার পিস নেশার ইঞ্জেকশনসহ আটক ১

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউপির কয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার পিস নেশা জাতীয় কুপিজেসিক ইঞ্জেকশনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক মাদক কারবারি উপজেলার কয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে সাগর আহমেদ (২৭)।  জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদকসহ সাগরকে আটক করে।

কয়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. নাঈম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে শনিবার সকালে কয়া সীমান্তের ২৮১/৪৭ পিলার এলাকার ৪শ’ গজ দেশের অভ্যন্তরে পাকারাস্তা এলাকা থেকে কয়েকটি পলিথিন ব্যাগে মাদকগুলোসহ সাগরকে আটক করে বিজিবি সদস্যরা।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাগরকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
সংসদে পাস হলো ইনভেস্ট বাংলাদেশ আইন
১৫ জুলাই ২০২৬ রাত ০৮:০০:৫৭

অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬


বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
বাংলাদেশকে বড় লক্ষ্য দিল জিম্বাবুয়ে
১৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৪

Follow Us