• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৯:২৬:৪৭ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিসির স্বাক্ষর জাল করে জমি দখলের অভিযোগে ভুয়া সাংবাদিক আটক

২২ মে ২০২৫ সকাল ১০:৩২:৩২

ডিসির স্বাক্ষর জাল করে জমি দখলের অভিযোগে ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি বাগিয়ে নিতে গিয়ে আটক হলেন এক ভুয়া সাংবাদিক।

Ad

২১ মে বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

Ad
Ad

আটক ওই ভুয়া সাংবাদিক লক্ষীপুরের রায়পুর এলাকার মনির আহমেদের ছেলে রেজাউল করিম সোহাগ। জিজ্ঞাসাবদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের নাম দিয়ে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভূমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার নাম করে খাসজমি বরাদ্দের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে রেজাউল করিম সোহাগের।

ওই আবেদনে খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষর জুড়ে দেওয়া হয়। কাগজটি দেখে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করে দেখার পর স্বাক্ষরটি জাল প্রমাণিত হয়।

জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন জানান, একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে তিনি বড় অপরাধ করেছেন। এ ধরনের অপরাধের পেছনে আরও কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।  
আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, নিয়মিত মামলা রুজু করে আটক রেজাউল করিম সোহাগকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us