• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৪৩:৩১ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ক্যান্সার থেকে সুস্থ হয়ে পাঁচ সন্তানের জননী পালিয়েছেন পরকীয়া প্রেমিকের হাত ধরে

১৮ মে ২০২৫ দুপুর ১২:৪২:১৪

ক্যান্সার থেকে সুস্থ হয়ে পাঁচ সন্তানের জননী পালিয়েছেন পরকীয়া প্রেমিকের হাত ধরে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে চিকিৎসা করার পর সুস্থ হয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলেন পাঁচ সন্তানের জননী ভুট্টু মিয়া স্ত্রী নাছরিন।

ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন কুকুরিখীল পশ্চিম পাড়া মোস্তফা মজুমদার বাড়িতে। নাছরিন লাকসাম উপজেলার চাইনিছুর গ্রামের নূর ইসলামের মেয়ে।

জানা যায়, অসুস্থ থাকাকালীন মানুষের ধারে ধারে সাহায্য নিয়ে স্ত্রীকে সুস্থ করেছেন হতদরিদ্র স্বামী ভুট্টু মিয়া। সুস্থ হয়ে কিছু দিন যাওয়ার পর গত ১৫ মে মঙ্গলবার রাত ৯টার দিকে পালিয়ে গেছেন অন্যের হাত ধরে। এখন সন্তানদের নিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন হতদরিদ্র স্বামী ভুট্টু মিয়া। স্ত্রী নাছরিনকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। ৩ ছেলে ও ২ মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে ফিরে পেতে চান নাছরিনকে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

স্বামী ভুট্টু মিয়া বলেন, দীর্ঘ ষোল বছর আমাদের সংসার জীবন কোনো সমস্যা হয়নি, ঝগড়া বিবাদও হয়নি। সে ক্যান্সারে আক্রান্ত ছিল। আমি মানুষের ধারে ধারে গিয়ে সাহায্য-সহযোগিতা নিয়ে তাকে সুস্থ করেছি। সুস্থ হওয়ার পর সে অন্যের হাত ধরে চলে গেছে। এখন আমি আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে অসহায় হয়ে পড়েছি। আমি সব ভুলে গিয়ে আমার বাচ্চাদের দিকে তাকিয়ে তাকে ফিরিয়ে আনতে চাই।

এ বিষয়ে জানতে নাছরিনের মুঠোফোন কল দিলে তিনি এক এক সময় এক এক জায়গার নাম বলেন। ফিরে আসবেন কিনা সেই বিষয়েও কোনো কিছু নিশ্চিত করে বলেননি নাছরিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬