• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০৬:২০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

আলোচিত সন্ত্রাসী কিলার সুজন পূবাইল থেকে গ্রেফতার

১৭ মে ২০২৫ সকাল ১১:৩১:৪৯

আলোচিত সন্ত্রাসী কিলার সুজন পূবাইল থেকে গ্রেফতার

পূবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর আলোচিত সন্ত্রাসী, একাধিক হত্যা, ছিনতাই ও ট্রেন ডাকাতির মামলার প্রধান আসামি সুজন মিয়া উরফে কিলার সুজনকে পূবাইল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ মে শুক্রবার দুপুরে নগরীর পূবাইল থানাধীন হারবাইদ নন্দীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুজন (৩২) টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির শহর আলী মোল্লার ছেলে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পুলিশ জানায়, সুজন টঙ্গীর দত্তপাড়া আলম মার্কেট এলাকার কামরুজ্জামান জীবন (২৭) নামের এক যুবককে হত্যার মামলার এজাহারভুক্ত আসামি।

গত ৯ এপ্রিল টঙ্গীর দত্তপাড়া এলাকায় মধ্যরাতে জীবনকে ডেকে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সুজন ও তার সহযোগীরা। এরপর থেকে সে আত্মগোপনে চলে যায়।

সুজনের বিরুদ্ধে ছিনতাই, হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে থানায় ৭টি মামলা রয়েছে।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আসামি সুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে খুন, ছিনতাই, ট্রেন ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬