• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৯:৫৭:১৩ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

হিজলায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক

১৭ মে ২০২৩ বিকাল ০৫:৫০:১৬

হিজলায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় ৪ কেজি গাঁজা ও ৭ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হিজলা থানা পুলিশ। ১৬ মে মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুরের মৃত শামসুল হক সিকদারের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

Ad

বিষয়টি নিশ্চিত করেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া।

Ad
Ad

আটকরা হলেন- উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কালিকাপুর নামক এলাকার মৃত্যু শামসুল হক সিকদারের দুই পুত্র মহসিন সিকদার (রাজু ৩২), আনিস সিকদার (৩৫) ও বড়জালিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার আব্দুল হক জমাদ্দারের পুত্র শামীম জমাদ্দার(২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে টহল ডিউটির সময় গোপন সংবাদের মাধ্যমে কালিকাপুর এলাকায় কতিপয় লোকজন মাদক ক্রয়-বিক্রয় করছে- এমন খবর পাওয়া যায়। এ সময় এসআই আরিফ হোসেনের নেতৃত্বে হিজলা থানার একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহমূলক তাদেরকে আটক করে। তখন উপস্থিত জনগণের সামনে তল্লাশি করে মহসিন সিকদার (রাজু) হাতে বাজারের ব্যাগের ভেতর থেকে ২ কেজি, ভাই আনিস সিকদার হাত থেকে ১ কেজি গাঁজা, শামীম জমাদ্দারের প্যান্টের পকেট থেকে ৭ পিস ইয়াবা ও বাজারের ব্যাগের ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us