• ঢাকা
  • |
  • রবিবার ১১ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৩৭:২০ (26-Jul-2026)
  • - ৩৩° সে:

তিনটি আগ্নেয়াস্ত্রসহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার

১৮ মার্চ ২০২৫ সকাল ০৮:২০:২৫

তিনটি আগ্নেয়াস্ত্রসহ সুনামগঞ্জে এক সন্ত্রাসী গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সেনাবাহিনী অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্রসহ সুনামগঞ্জে সাজ্জাদুর রহমান সামি নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

১৬ মার্চ রোববার দিবাগত রাতে জেলার জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামে ওই অভিযান চালানো হয়।

গ্রেফতার সামি জগন্নাথপুরের এলাকার ইছাহাকপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

১৭ মার্চ সোমবার রাতে ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা রোববার দিবাগত রাত দেড়টায় জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামের শাহিনুর রমানের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে শাহিনুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান সামির হেফাজত থেকে দুটি অত্যাধুনিক পাইপগান, একটি এয়ারগান, ৩টি চাপাতি, ৭টি টেটা, একটি ধারালো দা, ১০টি ধারালো ছুরি জব্দ করা হয়। এ সময় সাজ্জাদুর রহমান সামিকে অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেফতার করে সেনাবাহিনী।

সোমবার রাতে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, গ্রেফতার হওয়া সন্ত্রাসীকে সেনাবাহিনী ছাতক থানায় আলামতসহ সোপর্দ করার পর পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
কমে যাওয়া দামে আজ বিক্রি হবে স্বর্ণ
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:৩৫



কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
কিসের সংকেত পেয়ে পিছু হটল মোদি সরকার?
২৬ জুলাই ২০২৬ সকাল ০৯:১২:৩৮






Follow Us