• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:১৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

১৫ মার্চ ২০২৫ সকাল ০৮:৫৮:৪০

টাঙ্গাইলের মধুপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত রাজিব নামের এক ছেলের হাতে মা খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১৪ মার্চ শুক্রবার সন্ধ্যার পরে উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন রাজিবের স্ত্রী। এ নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

নিহতের নাম রেজিয়া খাতুন (৫০)। তিনি ওই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী।

এ ঘটনার পর রাজিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে  মহিষমারা ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শালিকা পাগুর মোড়ের পূর্ব পাশে খাইরুল ইসলামের ছেলে রাজিব ইফতারের পর তার মার কাছে নেশার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে আনারস বাগানে পুঁতে রাখতে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী বাধা দেয়। এসময় রাজিব তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে। এরপর স্থানীয়রা রাজিবের স্ত্রীকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় রাজিবকে রাতেই গ্রেফতার করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪