• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২২:২২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ৩ বছরের পুত্রসন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেফতার

৩ মার্চ ২০২৫ সকাল ০৮:৪৭:১৯

নরসিংদীতে ৩ বছরের পুত্রসন্তানকে কুপিয়ে হত্যা, মা গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় ৩ বছর বয়সী পুত্রসন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরিন বেগমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। ২ মার্চ রোববার দুপুরে রায়পুরা আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১ মার্চ শনিবার রাতে উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে তারাবি নামাজ চলাকালে রুমের ভেতর শিশু আনাস মিয়াকে (৩) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান মা শিরিন বেগম। নিহত শিশু আনাস ওই এলাকার সৌদিপ্রবাসী ডালিম মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র মতে, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই শিশু আনাসের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এরপর রাতে শিশুটির মা শিরিন বেগমকে গ্রেফতারের জন্য অভিযান চালায় পুলিশ।

আমিরগঞ্জ ফাঁড়ির ইনর্চাজ উপপরিদর্শ নাজমুল হুদা জানান, রোববার দুপুরে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত শিরিনকে আটক করা হয়। এ সময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল। গ্রেফতারের পর তাকে রায়পুরা থানায় পাঠানো হয়েছে।

শিশুটির দাদি জানান, পুত্রবধূ শিরিন রগচটা স্বভাবের ছিল। রাগের মাথায় নাতিকে মারধর করত। তবে এভাবে কুপিয়ে নিজ সন্তানকে একজন মা হত্যা করতে পারে, তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

আরও পড়ুন

শিবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩








ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩