• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৪:৩২ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

৩১ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:১৩:১২

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি করায় আটক ২

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে খেজুরের ভেজাল গুড় তৈরির কারখানায় বাংলাদেশ সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। এ সময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Ad

৩০ জানুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আরবাব পশ্চিম পাড়ায় অভিযানে খেজুরের ভেজাল গুড় তৈরির অপরাধে দুটি কারখানা থেকে আবুল কাসেমের ছেলে শহিদুল (৪০) ও সমসের আলীর ছেলে হামিদুলকে (৩০) আটক করে।

Ad
Ad

অভিযানে ভেজাল মিশ্রিত ৭০০ কেজি গুড়, ১৫০ কেজি ভারতীয় গো খাদ্য ও গুড় তৈরির অন্যান্য রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, উপজেলায় বিভিন্ন ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চলছে। আমাদের ভ্রাম্যমাণ অভিযান আরো বেগবান করা হবে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, আটক আসামিদের ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায় আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৫:৫৭



মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
মালয়েশিয়ায় কোনভাবেই শীত খুঁজে পাচ্ছেন না পরী!
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩২:১৩

নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
নলডাঙ্গায় ২শত বছরের পুরোনো পৌষ মেলা শুরু
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩১:৫৬



আকাশসীমা খুলে দিল ইরান
আকাশসীমা খুলে দিল ইরান
১৫ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫৪:১৩



Follow Us