• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২২:৩৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি

১৭ জানুয়ারী ২০২৫ সকাল ১১:০৩:৩৯

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অভিযানে গেলে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরমধূয়া এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

ইউএনও জানান, মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ অভিযানে যান। এসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চরমধূয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং দুইজনকে আটক করে ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

পরে স্পিডবোট যোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালে অভিযানে গেলে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করা হয়। এসময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমাণ আদালত। কে বা কারা এ গুলির ঘটনা ঘটিয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান ইউএনও।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৮:২৩








ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
ছুটি শেষে চিরচেনা রূপে ঢাকা
২৫ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০০:২৩