• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় চিপস কিনে দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৩৭:৩১

পাইকগাছায় চিপস কিনে দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় চিপস কিনে দেওয়ার প্রলোভনে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. রফিকুল ইসলাম গাজীকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। ২৭ ডিসেম্বর শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত চায়েপ আলী গাজীর ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁদখালীর ফতেপুর এলাকার বাসিন্দা অভিযুক্ত মো. রফিকুল ইসলাম গাজী পার্শ্ববর্তী তৃতীয় শ্রেণির জনৈকা এক ছাত্রীকে বাড়িতে কেউ না থাকার সুযোগে চিপস কিনে দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা চালায়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে ঘটনার ব্যাপারে জানায়। এরপর ওই রাতেই ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযুক্ত মো. রফিকুল ইসলাম গাজীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন (যার নম্বর ১৬, তারিখ ২৭ ডিসেম্বর)। এরপর ওই রাতেই আসামিকে পুলিশ গ্রেফতার করে।

আরও পড়ুন

ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৬৮৪

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০