• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:৫৯:০৭ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলের মৃত্যু

২৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৭:০৬

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও তার ছেলের মৃত্যু
“বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান ওরফে আক্তার শিকদার”

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। সংঘর্ষে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য বাবা আতাউর রহমান ওরফে আক্তার শিকদারের পর মারা গেছেন ছেলে মারুফ শিকদারও।

২৭ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রায় ১০০ ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

Ad
Ad

জানা যায়, সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আতাউর রহমান ওরফে আক্তার শিকদার নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় উভয়পক্ষের ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে মারুফ শিকদারের অবস্থা ছিল গুরুতর। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

Ad

এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার (এসপি) মো. সাইফুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us