• ঢাকা
  • |
  • রবিবার ২৫শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৫১:৫৩ (09-Aug-2026)
  • - ৩৩° সে:

সাঁথিয়ায় আত্মসমর্পণ করা চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

২৫ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩৬:২৭

সাঁথিয়ায় আত্মসমর্পণ করা চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় আত্মসমর্পণ করা চরমপন্থী দলের সাবেক নেতা বাকুল ইসলাম (৪৬) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২৪ নভেম্বর রোববার দিবাগত রাতে সাঁথিয়ায় উপজেলার ধোপাদহ ইউনিয়নের রাউতি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাকুল ইসলাম রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রাতে ঘোড়ার গাড়িতে স্থানীয় জালাল মাস্টারের ধান নিয়ে পৌঁছে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। মরদেহ ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, চলতি নভেম্বর মাসেই পাবনা জেলায় মোট ৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো। এছাড়াও‌ এ মাসেই পদ্মা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





টিভিতে আজকের খেলা (৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (৯ আগস্ট)
৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:১৪:২৬


কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল
কানাডায় দ্রুত ছড়াচ্ছে দাবানল
৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:০৫:০৭