• ঢাকা
  • |
  • রবিবার ১২ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:২৮:০১ (27-Sep-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২০

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে কিশোর গ্যাংবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ১৮টি থানা এলাকায় পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে পরিচালিত অভিযানে ৩৭ জনকে আটক করা হয়। তাদের মধ্যে কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ সঙ্গে সরাসরি জড়িত চার সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কিশোর ও তরুণদের আটক করা হয়।

সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংবিরোধী অভিযান জোরদার করে প্রশাসন। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে জড়িত চারজনের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।

জেলা পুলিশ জানিয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

এর আগে ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১৭৩ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
এটা বাংলাদেশ, যদি পারি চলে যাব: সালমান মুক্তাদির
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:৪৭



ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬
২৭ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৪৩