• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:২১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মোংলায় কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে কথিত প্রেমিক আটক

১৪ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৪৩:৪৮

মোংলায় কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে কথিত প্রেমিক আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক রিয়াজ মালকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে পৌর শহর থেকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী মোংলা সরকারি কলেজের অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগের শেষবর্ষের ছাত্রী। একই কলেজ ও একই বিভাগের সহপাঠী মো. রিয়াজ মালের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তরুণীর বাড়িতে রিয়াজ যাতায়াত করত।

১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই তরুণীকে মোংলা পোর্ট পৌরসভার আরাজি মাকড়ঢোন এলাকায় তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা চলে আসলে রিয়াজ পালিয়ে যায় এবং তরুণীকে হত্যার হুমকি দেয়।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত রিয়াজ একই কলেজে পড়াশোনার ফলে দীর্ঘদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাই বিয়ের প্রলোভন দিয়ে অনেকদিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। এক পর্যায়ে তাদের সম্পর্ক ছিন্ন হয়। এরপরও বাড়িতে একা পেয়ে গত বৃহস্পতিবার বিকেলে তাকে ধর্ষণ করে। থানায় মামলা হওয়ায় অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী ওই তরুণীর ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪