• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৪৫:১৪ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা করে মেয়েকে নিয়ে পালিয়েছেন স্বামী

২৮ জুন ২০২৪ দুপুর ১২:১৬:৩৩

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে গলাকেটে হত্যা করে মেয়েকে নিয়ে পালিয়েছেন স্বামী

স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সুফিয়া বেগম নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

২৭ জুন বৃহস্পতিবার দিনগত রাতের কোনো একসময় উপজেলার জামনগর ইউনিয়নের হাপানিয়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত গৃহবধু সুফিয়া বেগম ওই এলাকার আসমত আলীর স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রাতে স্বামী তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে এবং পরে ওই দম্পতির আট বছরের শিশু আসমানীকে নিয়ে সে পালিয়ে যায়।

পরে সকালের দিকে স্বামী আসমত আলী নিজেই তার ভাতিজাকে মুঠোফোনে খুনের ঘটনা জানায়। ভাতিজা আনোয়ার ও স্থানীয়রা বাড়িতে এসে ঘরের মেঝেতে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় সকালে পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০