• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১৪ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পিরতলী মাঠ থেকে রাজাই কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

২ জুন ২০২৪ দুপুর ১২:১২:৫০

পিরতলী মাঠ থেকে রাজাই কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র ইউনিয়নের কালী ভান্ডারদহ পিরতলী মাঠ থেকে আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী (৪৮) নামের এক কবিরাজের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ জুন শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে সেটি উদ্ধার করে।

নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের সুবদিয়া গ্রামে কাচারীপাড়ার মরহুম দেসের আলীর ছেলে। তিনি কবিরাজী পেশায় যুক্ত ছিলেন এবং চাষাবাদ করতেন বলে জানা যায়।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

স্থানীয় লোকজনের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান, ৩১ মে শুক্রবার দিনগত রাতে কোনো এক সময় কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলীকে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে কালী ভান্ডারদহ পিরতলী মাঠের পাশে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিচয় শনাক্ত করে।

স্থানীয়রা আরও জানান, নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলীর দুই ছেলে মালেশিয়া প্রবাসী।

ওসি শেখ সেকেন্দার আলী জানান, কী কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। এ হত্যাকান্ডের ব্যাপারে নিহত কবিরাজ আব্দুর রাজ্জাক ওরফে রাজাই আলীর ভাইয়ের ছেলে সানোয়ার হোসেন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০