• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৭:১২:১৬ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

১ জুন ২০২৪ সকাল ০৭:৪৪:৩০

৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য মো. বেলাল শেখকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

৩০ মে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুরমুঠ ইউনিয়নের সুলতানখালি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ৩১ মে শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ।

গ্রেফতার মো. বেলাল শেখ ওই এলাকার করিম শেখের ছেলে। তিনি দুরমুঠ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

ডিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বেলাল শেখের বাড়িতে অভিযান পরিচালনা চালায় ডিবি। এসময় তার ঘরে দুইটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার দুপুরের দিকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ বলেন, সকলের অগোচরে একজন জনপ্রতিনিধি গাঁজার ব্যবসা করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ