• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:১২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ মাদক কারবারি আটক

১৩ মে ২০২৪ দুপুর ০২:১৭:৪১

বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ মাদক কারবারি আটক

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার রৌমারী-টু-ঢাকা হাইওয়ে রোডের স্লুইস গেট নামক এলাকা থেকে  বিশেষ ধরনের মাদক ৯৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ দুই নারী ও এক পুরুষকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ।

আটক আসামিরা হলেন বাবু শেখ(৪০), পারুল শেখ ও নুরজাহান।

১২ মে রোববার বিকেল ৫টায় রাজীবপুর থানা পুলিশের একটি টিম রৌমারী থেকে ছেড়ে আসা সিএনজিতে তল্লাশি করে দুই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ বুপ্রেনরফিন ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে আটক করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

পুলিশ সূত্র জানায়, বুপ্রেনরফিন ইনজেকশন ভয়াবহ মাদক হিসেবে পরিচিত। তীব্র ব্যথানাশক হিসেবে একসময় ব্যবহার হলেও বর্তমানে এটিকে মাদক হিসেবে ছড়িয়ে দিচ্ছে মাদক কারবারিরা।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, দুই নারী ও এক পুরুষসহ মোট তিনজনকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ আটক করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কোর্টে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০