• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৫:০৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে মদসহ ৩ মাদক কারবারি আটক

৬ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:০৩

শেরপুরে মদসহ ৩ মাদক কারবারি আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ৫০ বোতল চোরাই পথে আনা ভারতীয় তৈরি নিষিদ্ধ মদসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

৬ মে সোমবার রাতে সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো, মাদক ব্যবসায়ী শেরপুর সদর উপজেলার বাধা তেঘরিয়া গ্রামের গোপাল মিয়ার ছেলে জিহান (২০), একই গ্রামের নূর ইসলামের ছেলে মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফেরদৌস (১৯)।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা গেছে, ডিবির ওসি আবুল কালাম আজাদের নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাইফুল মালেক, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুকের যৌথ অভিযানে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করে। মাদক উদ্ধারের ঘটনায় শেরপুর সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস আরাফাতুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানাধীন তেঁতুলতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে ৫০ বোতল ভারতীয় তৈরি মদসহ আটক করে। ডিবি পুলিশের অভিযান চলমান রয়েছে। শেরপুর থেকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০