• ঢাকা
  • |
  • সোমবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১২:০৩:০৮ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে মানবপাচার মামলায় নারী গ্রেফতার

৪ মে ২০২৪ দুপুর ১২:১২:০৬

ফরিদপুরে মানবপাচার মামলায় নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

৪ মে শনিবার ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক।

এর আগে ৩ মে শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেফতার করে বিকেলে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় ওই নারীকে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জানা যায়, গ্রেফতার হওয়া ওই নারী সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।

ফরিদপুরের সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক জানান, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা দায়ের করা হয়। সে মামলায় ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১