• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:০৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের তিনদিন পর নদী থেকে কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

২৫ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৪৬:৩৫

নিখোঁজের তিনদিন পর নদী থেকে কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিখোঁজের তিনদিন পর কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘোড়াউত্রার শাখা ঝিনুক নদী থেকে হাত-পা বাঁধা এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২৪ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার গোপদীঘি ইউনিয়নের আহাম্মদপুর বাজারের সিঙ্গারঘাট এলাকার নদীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ ভাসছিল। খবর পেয়ে মিঠামইন থানার উপ-পরিদর্শক মদন সাহার নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত কিশোর ইটনা উপজেলার গজারিয়া কান্দা উত্তর হাটি জয়নাল মিয়ার ছোট ছেলে। সুরতহাল রিপোর্ট তৈরির সময় পার্শ্ববর্তী ইটনা উপজেলার গজারিয়া কান্দির জনৈক জয়নাল আবেদীনের ছেলে পায়েল এসে মরদেহটি তার ছোট ভাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বকুল মিয়ার (১৪) বলে শনাক্ত করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

নিহত কিশোর ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তার ভাই পায়েল পুলিশকে জানিয়েছেন, ২১ এপ্রিল রোববার বিকালে এক ব্যক্তি নিহত বকুলের মোটরসাইকেলে ভাড়ায় উঠেন আমিরগঞ্জ থেকে, তার পর থেকে বকুল রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

মিঠামইন থানার উপ-পরিদর্শক মদন সাহা জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০