• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৩১:৪৬ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে দ্বিতীয় বিবাহের চারদিন পর খুন হলেন বৃদ্ধ

২১ এপ্রিল ২০২৪ দুপুর ০১:১১:২৫

বাগেরহাটে দ্বিতীয় বিবাহের চারদিন পর খুন হলেন বৃদ্ধ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিবাহের চারদিন পর খুন হলেন মোহাম্মাদ আলী খাঁন (৭৫) নামের এক বৃদ্ধ।

১৯ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শরণখোলা রউপজেলার খোন্তাকাটা গ্রামের নিজ বাড়ির সামনে নৃশংসভাবে খুন হন তিনি।

তার চার ছেলে ও দুই মেয়ে। এদের মধ্যে বড় ছেলে মশিউর রহমান খাঁনের সাথেই মেহাম্মাদ আলী খাঁন থাকতেন। স্ত্রী অক্ষম বলে গত ১৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় মোহম্মাদ আলী খাঁন দ্বিতীয় বিবাহ করে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই তার মেজো ছেলে রফিকুল ইসলাম খাঁন মোহাম্মাদ আলীর সাথে ঝগড়া শুরু করেন এবং মেরে ফেলার হুমকি দেন।

আরও পড়ুন

সন্ধ্যার পর অকারণে বাইরে থাকলে শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে: ডিআইজি

পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে বৃদ্ধ মোহাম্মদ আলীকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুবৃত্তরা। অন্যদিকে ঘটনার পর থেকেই নিহত মোহাম্মাদ আলী খাঁনের দুই ছেলে রফিকুল ও মোস্তাফিজ খাঁন পলাতক রয়েছে।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান মিলন ধারণা করে বলেন, ‘বাবা চার দিন আগে বিয়ে করে সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে ১৫ শতক জমি লিখে দেওয়ায় এমন হত্যাকান্ড ঘটিয়ে পালিয়েছে রফিকুল ও মোস্তাফিজ।’

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এ হত্যার ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরণখোলা, মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি কামরুজ্জামান খাঁন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ