• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:০৮:৪৫ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে ১২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক

২০ এপ্রিল ২০২৪ সকাল ১১:০৭:১৬

নড়াইলে ১২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারি আটক

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- মাগুরা জেলার মোহাম্মদপুর থানার কালিশংকরপুর গ্রামের দিলু মোল্যার ছেলে সাবু মোল্যা (২৫) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া তালুকদারপাড়া গ্রামের কামরুল শেখের ছেলে হাফিজুর রহমান (২৭)।

১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের চর-শালনগর গ্রাম থেকে তাদের গাঁজাসহ আটক করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এম সজীব আহমেদ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চরশালনগর গ্রামে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করেন। এ সময় গাড়িতে থাকা ছয়টি প্যাকেটে মোট ১২ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেন। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

লাহুড়িয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯