ডেস্ক রিপোর্ট: কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
দেশ রূপান্তরের প্রতিবেদন থেকে জানা যায়, ১২ মে মঙ্গলবার নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার ব্যক্তি নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

১৩ মে বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-১১।
র্যাব জানায়, গ্রেফতার আমজাদ হোসাইন রিপন কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানার দ্বিতীয় মুরাদপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available