• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:৪৭:২৬ (30-Aug-2026)
  • - ৩৩° সে:

পাওনা টাকা চাওয়া নিয়ে কলহের জেরে বড় ভাইয়ের হাতে বোন খুন

৩০ আগস্ট ২০২৬ সকাল ১১:২২:৫০

পাওনা টাকা চাওয়া নিয়ে কলহের জেরে বড় ভাইয়ের হাতে বোন খুন

অনলাইন ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা ২০ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে শাবানা বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাই শাহিন মিয়া (২৬) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা ফেরত দেওয়া নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে শাহিন মিয়া ছুরি দিয়ে তার বোন শাবানা বেগমকে আঘাত করেন।

ছুরিকাঘাতে গুরুতর আহত শাবানাকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে নৌকাযোগে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ