• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:২৬:১৯ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

কোম্পানীগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

২৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৪০:৩৭

কোম্পানীগঞ্জে দলবদ্ধ ধর্ষণ মামলার ৩ আসামি গ্রেফতার

সিলেট প্রতিনিধি: সিলেট শহর থেকে এক গৃহবধূকে ফুসলিয়ে কোম্পানীগঞ্জে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ ট্রাক চালককে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

২১ ফেব্রুয়ারি বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা, সিলেটের এয়ারপোর্ট থানা ও কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক উপজেলার রতনপুর গ্রামের আনর আলীর ছেলে মো. মুহিবুর রহমান (৩৫), একই উপজেলার বড়গোল্লা গ্রামের আব্দুস সালামের ছেলে শাহীন মিয়া (৩৯) ও সিলেটের কোম্পানীগঞ্জের শিলাকুড়ি গ্রামের নুর উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (২৫)।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাতে কোম্পানীগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামীর পরিচিত রুবেল মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ ছিল। সেই সুবাদে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ভিকটিমকে সিলেটের কোতোয়ালী থানার মাছিমপুর থেকে ফুসলিয়ে কোম্পানীগঞ্জ থানাধীন তেলিখাল রাস্তার পাশে জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত তিন ট্রাক চালক। এ ঘটনায় সেদিন রাতেই ভিকটিম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দিলে মামলা রেকর্ড করে আসামি গ্রেফতারে অভিযানে নামে ওসি তদন্ত মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, ভিকটিমের অভিযোগ পাওয়ার সাথে সাথেই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬





হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৩৭:২৪



এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
এবার মমতা বন্দোপাধ্যায়কে আটক
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১২:৩০