• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৫:৫৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

৭ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০০:৩৪

চান্দিনায় ডাকাতের ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ডাকাতদের ছুরিকাঘাতে আব্দুল কুদ্দুস (৫২) নামের এক ক্ষুদ্র মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন জসিম উদ্দিন (৪০) নামে আরও এক মাছ ব্যবসায়ী।

৬ ফেব্রুয়ারি মঙ্গলবার চান্দিনা উপজেলার কেশেরা গরুবাজার সংলগ্ন সড়কে ওই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আব্দুল কুদ্দুস চান্দিনা উপজেলার কংগাই গ্রামের তালুকদার বাড়ির মোহর আলীর ছেলে। তিনি কংগাই বাজারে খুচরা মাছ ব্যবসার পাশাপাশি ওই বাজারের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত জসিম উদ্দিন গল্লাই উত্তর পাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি এলাকায় ঘুরে ভ্যানযোগে মাছ বিক্রি করেন।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, কংগাই থেকে রিক্সা ভ্যানযোগে পাইকারি মাছ কিনতে উপজেলার পরচঙ্গা বাজারে রওয়ানা হন তারা। পথে মঙ্গলবার ভোরে ডাকাতদল তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে, ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ডাকাতদল ছুরিকাঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আব্দুল কুদ্দুসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জসিম উদ্দিন।

চান্দিনা থানার উপ-পরিদর্শক সৈকত দাস গুপ্ত জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেকে হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতদের তথ্য সংগ্রহ করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us