• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৩৫:৫২ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে পর্যটকদের মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ে জড়িত ইউপিডিএফ সন্ত্রাসী আটক

১৫ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:২৩:০৬

রাঙামাটিতে পর্যটকদের মোবাইল-মানিব্যাগ ছিনতাইয়ে জড়িত ইউপিডিএফ সন্ত্রাসী আটক

রাঙামাটি প্রতিনিধি: ১৪ জানুয়ারি রোববার সকালে রাঙামাটি শহরের অদূরে বহুল পরিচিত ফুরামুন পাহাড় দর্শনে গেলে ১৬ জন পর্যটকের কাছ থেকে তাদের মোবাইল ফোন ও সাথে থাকা মানিব্যাগ ছিনিয়ে নেয় একদল উপজাতীয় সন্ত্রাসী।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে পড়ে ১৬ জন পর্যটক। পরবর্তীতে রাঙামাটি সদর সেনাজোনে বিয়ষটি জানান ভুক্তভোগীরা। ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন রাঙামাটি সদর সেনাজোন সদস্যরা।

এ সময় অভিযান পরিচালনাকারী সেনাদল স্থানীয়দের দেওয়া তথ্যানুসারে নিশ্চিত হয়, ছিনতাইয়ের ঘটনাটি ইউপিডিএফ’র সন্ত্রাসীরা ঘটিয়েছে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এ সময় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে ভুক্তভোগী পর্যটকগণ মন্টু চাকমা নামে এক সন্ত্রাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়।

জানা যায়, মন্টু চাকমা পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ’র সক্রিয় সন্ত্রাসী। এই ঘটনায় আটক মন্টু চাকমাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে কাউখালী থানা কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
আজ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে গভীর নিম্নচাপ
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩৫:১৮

আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩১:০২

টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৬ অক্টোবর)
২৬ অক্টোবর ২০২৬ সকাল ০৮:২১:২৯