• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:১০:০১ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় গাঁজাসহ আটক ১

৯ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:১১:৫২

কুমিল্লায় গাঁজাসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ১ কেজি গাঁজাসহ মোঃ নুরুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

৮ ডিসেম্বর শুক্রবার চান্দিনা পৌরসভার মহারং মিয়াগাজীর এলাকায় ওই মাদক কারবারি বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার মহারং মিয়াগাজী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা যায়, ৮ ডিসেম্বর শুক্রবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নুরুল ইসলামের বসতঘর তল্লাশি করে এক কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করে তারা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে চান্দিনা থানায় নুরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করেন। পরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০