• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৬:৫২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

পোরশায় ধর্ষণ মামলায় বাবার যাবজ্জীবন

১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:৩২

পোরশায় ধর্ষণ মামলায় বাবার যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবাকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। জরিমানার টাকা ভুক্তভোগীকে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন শুভ্র সাহা। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি ছিলেন আইনজীবী মকবুল হোসেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেলার পথে মেয়েকে ধর্ষণ করে ভুক্তভোগীর বাবা। ঘটনাটি ভুক্তভোগী তার মাকে জানায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে পোরশা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। অপরাধ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০