• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৩৯:১৩ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে কৃষকের ধানে আগুন দিলো দুর্বৃত্তরা

১ ডিসেম্বর ২০২৩ সকাল ১০:১৭:০৮

রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে কৃষকের ধানে আগুন দিলো দুর্বৃত্তরা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেতের পাশে কেটে রাখা দুই কৃষকের ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

২৯ নভেম্বর বুধবার দিনগত রাত ২টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ডালাইরকুল খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক সিরাজুল হক ও নুরুল হক রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।          

কৃষক সিরাজুল হক ও নুরুল হক বলেন, খেত থেকে ১০ কানি জমির প্রায় ৯০০ আড়ি ধান কেটে ডালাইকুল সংলগ্ন জমির পাশে স্তূপ করে রাখা হয়। বৃহস্পতিবার এসব ধান মাড়াইয়ের কথা ছিল। কিন্তু রাতে সব ধান পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় তাদের ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দুই কৃষক।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে  ১০ ইউনিট
পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩১:২৬








পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮