• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৫৯:০৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

২৬ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৯:০৮

মহেশখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ মঈন উদ্দিন প্রকাশ বদাইয়া (৩৫) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ নভেম্বর রোববার বিকেল ৩টায় উপজেলার মাতবারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মঈন উদ্দিন উপজেলার মাতবারবাড়ি ইউপিস্থ মাইজপাড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে।

পুলিশ জানায়, রোববার বিকেল ৩টায় উপজেলার মাতবারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার দেখানো গোপন আস্তানা খামার বাড়ির ভেতরে খাটের নিচে রক্ষিত সিমেন্টর ব্যাগে মোড়ানো অবস্থায় কাঠের বাটযুক্ত ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), ৩টি কার্তুজ ও ১টি লোহার তৈরি কিরিচ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি সুকান্ত ভট্টাচার্য জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চুরি, মারামারি, ডাকাতিসহ ১০-এর অধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৯/১১ হামলার ২৫ বছর আজ
৯/১১ হামলার ২৫ বছর আজ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৫২


এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
এনবিআরের আরও তিন কর্মকর্তার দণ্ড মওকুফ
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৪৮


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
রুশ হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ৭৬
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:১৩:৪০

দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
দ্বিতীয় লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৪৭


বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মারা গেছেন
১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৩:৩০