• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৩:৫৯:১৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

জলঢাকায় ৩ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, আটক ৩

১২ অক্টোবর ২০২৩ সকাল ১১:২৪:২৩

জলঢাকায় ৩ বছরের শিশুকে অপহরণের পর হত্যা, আটক ৩

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় আমেনা আক্তার (৩) নামে এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। 

১১ অক্টোবর বুধবার বিকেলে জলঢাকা উপজেলার গোলমুন্ডার তিস্তা নদীর চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশু আমেনা আক্তার উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চর হলদিবাড়ি গ্রামের আলকাজ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩ বছরের মেয়ে শিশু আমেনাকে অপহরণ করে ১ লক্ষ ৫০ হাজার টাকার দাবি করে অপহরণকারীরা। যদি টাকা না দেয়া হয়, অথবা টাকা দেয়ার নাম করে যদি পুলিশকে জানানো হয়, তা হলে অপহরণকারীরা শিশুকে মেরে ফেলার হুমকি দেয় শিশুর পরিবারকে। ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও শিশুর পরিবার কোন সন্ধান পাননি তাদের সন্তানের। সন্তানের সন্ধান না পেয়ে ভেংগে পড়ে পরিবারটি। পরে বাধ্য হয়ে শিশুর পরিবার থানায় জানায় শিশু অপহরণ হওয়ার কথা। অভিযোগ পেয়ে রাতের আঁধারে অভিজান চালায় র‍্যাব ও পুলিশ। তবে শিশুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯

যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
যেসব এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস থাকবে না
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৩২:৫২


ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল: রিজভী
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০০





পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:৫০

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪