• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১১:১৮:২৭ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

১১ নভেম্বর ২০২৬ রাত ১০:১৩:৫১

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।

১১ নভেম্বর বুধবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

তিনি আরও জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর থেকে কিংবা অন্য কোনোভাবে কেউ মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে তা এড়িয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল ফোনটি উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটায় নিজের ওপর বিরক্তি প্রকাশ করেছেন সাবেক এই উপদেষ্টা।

আরও পড়ুন

এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ‍যুবক গ্রেফতার

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩