• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ সকাল ০৬:২৬:৩৮ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

যৌথবাহিনীর অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩১:০১

যৌথবাহিনীর অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দুটি শটগানের গোলা উদ্ধার করা হয়েছে।

২১ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর এলাকায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Ad
Ad

কালীগঞ্জ আর্মি ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— কোলা ও জামাল ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবৈধ অস্ত্র পাচারের চেষ্টা করা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

Ad

অভিযান চলাকালে বাজারের মালামালের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় একটি ভারতীয় ওয়ান শুটার গান, দেশে তৈরি একটি পিস্তল এবং দুটি ৭০ মিলিমিটার সুপার ম্যাগনাম শটগানের গুলি উদ্ধার করা হয়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সেনাবাহিনী কালীগঞ্জ থানায় হস্তান্তর করেছে। আসন্ন নির্বাচন সামনে রেখে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us