• ঢাকা
  • |
  • সোমবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:৫৫:৫৭ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার

২২ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০০:৫৩

যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার। ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: নড়াইল জেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

২২ নভেম্বর রোববার রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাপিয়া সুলতানাকে গ্রেফতার করা হয়। তিনি ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি ঢাকায় বিভিন্ন সময়ে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জে নাশকতায় তার লোকজন জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি।’

আরও পড়ুন

বিএনপি নেতার বাড়িতে গোপন বৈঠক, নিষিদ্ধ যুবলীগের ৪ কর্মী গ্রেফতার

ওসি আরও বলেন, পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১