• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:০২:৪৭ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৭ বছর আজ

৭ অক্টোবর ২০২৬ সকাল ১০:২৯:৩০

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ৭ বছর আজ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের এই হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তবে দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও মামলাটির চূড়ান্ত বিচারিক প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

২০১৯ সালের ৭ অক্টোবর ভোরে বুয়েটের শেরেবাংলা হলের একটি কক্ষে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত মাত্র ৩৭ দিনের মধ্যে শেষ করে একই বছরের ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে মামলাটির বিচার শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান রায় ঘোষণা করেন। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা অনুমোদনের (ডেথ রেফারেন্স) পাশাপাশি আসামিদের আপিলের শুনানি হয় হাইকোর্টে। হাইকোর্টও বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন।

তবে মামলাটির বিচারিক প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আবেদন ও অন্যান্য আইনি প্রক্রিয়া বর্তমানে আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগিং, নির্যাতন ও রাজনৈতিক প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসে সহিংসতা বন্ধের দাবিও জোরালো হয়ে ওঠে।

সাত বছর পরও আবরার হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় তার পরিবার ও স্বজনদের মধ্যে হতাশা বাড়ছে। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে রায় কার্যকরের প্রত্যাশা করছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৫:২৬





দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৮:৫৬