• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা শ্রাবণ ১৪৩৩ রাত ০১:৩১:৫৪ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

১৬ জুলাই ২০২৬ সকাল ১০:৫৯:২০

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। ১৬ জুলাই বুধবার রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ধারালো অস্ত্র নিয়ে তিন হামলাকারী অতর্কিতভাবে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক জানান, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
১৬ জুলাই ২০২৬ রাত ০৮:৫৩:২৯




গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ২
১৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৩



Follow Us