কুষ্টিয়া প্রতিনিধি: কর কমিশনারের কার্যালয় কুষ্টিয়া অঞ্চল অফিসে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন চারজন।
২৩ জুন মঙ্গলবার বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিয়োগকারী কর্তৃপক্ষ। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতি ও অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেয়ার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে।
জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে আটক ওই চারজনের নাম-পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ চক্রে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available