• ঢাকা
  • |
  • শনিবার ১লা কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৭:৫৪ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১

১৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৫:২৯

নাটোরে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার- ১

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোস্তফা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজাপুর বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহী ও সিপিসি-২, নাটোরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার-৯৭

গ্রেফতার মোস্তফা পটুয়াখালী জেলার মাদারবুনিয়া ইউনিয়নের বোতল বুনিয়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ আলীর ছেলে।

এসআরবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারের পর মোস্তফাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া আহসান
১৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৫